1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

পাঁচবিবিতে মৃত গরু জবাইয়ের সময় দুই কসাই আটক, জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি মো. মাসুম রেজা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় মৃত গরু জবাইয়ের সময় দুই কসাইকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের হাটখোলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন—
১। মো. ফারুক (৩৫), পিতা: মো. মাহতাব, গ্রাম: রামভদ্রপুর
২। মো. আবদুল খালেক (৬০), পিতা: মৃত তাহের হোসেন, গ্রাম: মোরের হাট
গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে কয়া ক্যাম্পে দায়িত্বরত বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে আটক করেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উচনা ত্রিপুরা এলাকার কসাই ছাইদুলের নেতৃত্বে ফারুক ও খালেক দীর্ঘদিন ধরে মৃত গরু জবাই ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। অভিযানের সময় মূলহোতা কসাই ছাইদুল পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে আটককৃত ফারুক ও খালেককে ১০ হাজার টাকা নগদ অর্থ জরিমানা করেন। জরিমানা আদায় শেষে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়।
প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com