1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে মাথাবিচ্ছিন্ন লাশ: ২৪ ঘণ্টায় দুই খুনি গ্রেফতার ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার শ্রী শ্রী লোকনাথ – রামঠাকুর সেবাশ্রমের বাসন্তী পুজা ২৪ মার্চ থেকে শুরু কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিজিএফ এর চাল বিতরণ হয়েছে। ১০ কেজি করে জন প্রতি দেয়া হয়েছে এই চাল। যুদ্ধাপরাধীদের শোক প্রস্তাব প্রত্যাহার ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ নওগাঁয় মামার বাড়িতে শুভ্র দেব পার্থর সপ্তম জন্মবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত দীর্ঘ প্রতীক্ষার অবসান: সখীপুর–বাসাইল পেল প্রথম মন্ত্রী চাঁদপুরে ‘কাচ্চি ডাইন’ ও ‘কাচ্চি ডাইনিং’-কে ৩০ হাজার টাকা জরিমানা চাঁদপুরের প্রতিটি বাড়ির আঙ্গিনা পরিস্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

পাঁবচিবি উপজেলায় কুসুম্বা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ আব্দুল কাদের
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী মঙ্গলবার
(২৮ জানুয়ারী) পাঁচবিবি উপজেলায় কুসুম্বা ইউনিয়ন শাখা শালাইপুর কেন্দ্রীয় বাজার মসজিদ থেকে বিকাল ৫ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।  জয়পুরহাটে সার্কিট হাউজে আগামী ৩০ জানুয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান রোজ বূহস্পতিবার দুপুর ১.৩০ মিনিটে কর্মী সম্মেলনে অংশগ্রহণ করবেন। সে সমাবেশ সফল করার জন্য পাঁচবিবি উপজেলায় কুসুম্বা ইউনিয়ন শাখা শালাইপুর বাজারে  ঘোষিত কর্মসূচির আলোকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  কর্মসূচী বাস্তবায়ন করেন।
বিক্ষোভ মিছিলটি শালাইপুর কেন্দ্রীয় বাজার  মসজিদ থেকে শুরু করে পূর্ব বাজার প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উক্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার জেলা মজলিসে শুরা সদস্য ও পাঁচবিবি উপজেলা শাখার আমীর ডাঃ সুজাউল করিম। তিনি তার বক্তব্যের মধ্যে বলেন, আগামী পার্লামেন্ট কুরআনের পার্লামেন্ট হবে ইনশাআল্লাহ। যে খানে যাই সে খানেয় ইসলামী আন্দোলনের জয়গান। এ নির্বাচনে জনগণ সৎ লোকের শাসন চায়। জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ কে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
তিনি আরো বলেন, কেন্দ্রীয় আমীরে জামায়াত আগামী ৩০ জানুয়ারি জয়পুরহাট সার্কিট হাউজে  উপস্থিত হবেন। সেখানে সকলকে এ সমাবেশে  উপস্থিত হওয়ার আহবান করেন।
এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলা শাখার  মজলিসে শুরার সদস্য ও কুসুম্বা ইউনিয়নের আমীর আবু ইউসুফ মোঃ খলিলুর রহমান আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের সেক্রেটারি উমর ফারুকসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও সর্বস্তরের জনগণবৃন্দু।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com