1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

পাংশায় ডেবিল হান্ট অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জন গ্রেফতার

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

রাজবাড়ীর পাংশায় বিশেষ অভিযান ‘ডেবিল হান্ট’-এর অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কলিমহর ইউনিয়ন শাখার সভাপতিসহ তিনজনকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) পাংশা মডেল থানার একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

থানা সূত্রে জানা যায়, পাংশা থানার মামলা নং-৫, তারিখ- ০৮ সেপ্টেম্বর, ২০২৫; জি আর নং-১৯৬, ধারা- 15(1)/15(3) The Special Powers Act, 1974; মামলার আসামী

কলিমহর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মাশালিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ জিয়াদ (৩২) কে গ্রেফতার করা হয়।

এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে যশাই ইউনিয়নের মেঘনা গ্রামের মঙ্গল প্রামাণিকের ছেলে মো. উকিল প্রামাণিক এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় হাবাসপুর চরপাড়া গ্রামের বারেক সরদারের ছেলে মো. মিজান সরদার (২০) কে গ্রেফতার করা হয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাঈনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com