1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

পাইকগাছায় উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে
পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি ঘোষনায় উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের যৌথ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় পাইকগাছা বাজার সার্বজনীন পূজা মন্দিরে এ প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রানকৃষ্ণ দাশের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক অবঃ অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার। প্রানকৃষ্ণ দাশ স্বাক্ষরিত লিখিত প্রতিবাদে জানানো হয়েছে গত ২৬ ডিসেম্বর জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় অগণতান্ত্রিক ভাবে উপজেলা কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি ঘোষনায় আমরা হতবাক ও মর্মাহত হয়েছি। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতির অনুপস্থিতি’তে কমিটির সাধারন সম্পাদক বিমান সাহা’র এক তরফা এ ঘোষনা আমরা মানিনা ও মানব না। এ বিষয়ে দ্রুত নেতৃবৃন্দ জেলা ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের হস্তক্ষেপ কামনা করেছেন।
সভায় জেলা-উপজেলা ও পৌর পূজা পরিষদ ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অবঃ প্রধান শিক্ষক মুরারী মোহন সরকার, সন্তোষ কুমার সরকার, এ্যাডঃ শিবু প্রসাদ সরকার, মৃত্যুঞ্জয় কুমার সরদার, সুনিল কুমার মন্ডল, কালিপদ সরকার, বাবুরাম মন্ডল, প্রভাষক রবীন্দ্র নাথ কর্মকার, সুরঞ্জন চক্রবর্তী, বিভাসেন্দু সরকার, স্নেহেন্দু বিকাশ, প্রকাশ ঘোষ বিধান, অখিল মন্ডল, শিক্ষক কনক চন্দ্র সরকার, বিপুল বিশ্বাস, গোপাল মন্ডল, পরিমল দাশ, গৌর মন্ডল প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com