1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

পাবনায় বিপুল পরিমান অস্ত্র ও গুলিসহ আটক ৪

মোঃ আব্দুল কুদ্দুস বিশেষ প্রতিনিধি পাবনা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৫৯ বার পড়া হয়েছে
পাবনায় শ্বাসরুদ্ধকর অভিযানে ৪ টি আগ্নেয়াস্ত্র ও ৬০ রাউন্ড গুলিসহ ৪ জনকে আটক করেছে পাবনা জেলা গোযেন্দা শাখার সদস্যরা। বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে পাবনা শহরের মনসুরাবাদ এলাকা ও দক্ষিণ রাঘবপুর এলাকার শায়েস্থা খান রোড এবং পূর্ব শালগাড়িয়া থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।গ্রেফতার কৃতরা হলেন, পাবনা সদর থানার বলরামপুর আহাদবাবুর গলি এলাকার আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান মামুন অরফে বাঙ্গাল মামুন (৪৭) একই এলাকার মৃত-কোবাদ শেখ এর ছেলে মো: আরিফ হোসেন (২৫), পাবনা সদর থানার শিবরামপুর এলাকার মো: আব্দুস সোবাহানের ছেলে মো: ফিরোজ হোসেন (৩৫) এবং সদর থানাধীন পূর্ব শালগাড়িয়া ০৮ নং ওয়ার্ড এর আ: রাজ্জাক এর ছেলে মো: রিপন (৩৫)।জেলা গোয়েন্দা শাখার প্রেস বিজ্ঞপ্তির তথ্যানুসারে, মাননীয় পুলিশ সুপার, পাবনা জনাব মোঃ আনোয়ার জাহিদ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মশিউর রহমান মন্ডল (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রেজিনুর রহমান (ক্রাইম এন্ড অপস)দ্বয়ের তত্ত্বাবধানে ওসি ডিবি মোঃ রাশিদুল ইসলাম এর নেত্বত্বে এসআই বেনু রায়সহ একটি চৌকস টীম পাবনা মনসুরাবাদ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল, দুটি রিভলবার সহ চার রাউন্ড তাজা কার্তুজ, অপর একটি অভিযানে এসআই অসিত কুমার বসাকের নেতৃত্বে পাবনা দক্ষিণ রাঘবপুর এলাকায় শায়েস্থা খান রোডে জণৈক হাদীউলের ফ্লাট বাসা থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি (যাহার মধ্য ৪২ টি তাজা এবং ১১ টি ফায়ার্ড কার্তুজ এবং এসআই মো: আ: লতিফ এর নেতৃত্বে একটি চৌকস টীমের অভিযানে পূর্ব শালগাড়িয়া জনৈক আওয়ালের বাসা থেকে ০৩ রাউন্ড তাজা গুলিসহ ০২ জন আটক হয়।গ্রেফতার কৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় মামলা রুজু হয়েছে ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com