1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

পাবনার সুজানগরে মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন

মোঃ আব্দুল কুদ্দুস 
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে
পাবনার সুজানগরে এ বছর মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে পেঁয়াজের বাজারও বেশ ভাল। এতে পেঁয়াজ চাষীদের মুখে হাসি দেখা দিয়েছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় ১৬‘শ ৭০হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ করা হয়েছে। ইতিমধ্যে চরাঞ্চলের জমিতে আবাদ করা মুড়িকাটা পেঁয়াজ উঠা পুরোদমে শুরু হয়েছে। উপজেলার গোপলপুর গ্রামের কৃষক আজমল হোসেন বলেন বর্ষার পানিতে চরাঞ্চলের জমিতে পলি জমে মাটির উর্বর শক্তি বৃদ্ধি পেয়েছে। সেকারণে চরাঞ্চলের জমিতে আবাদ করা মুড়িকাটা পেঁয়াজের ভাল ফলন হয়েছে। উপজেলার চরসুজানগর গ্রামের কৃষক মোয়াজ্জেম হোসেন শেখ বলেন এ বছর চরাঞ্চলের প্রতিবিঘা জমিতে মুড়িকাটা পেঁয়াজের ফলন হয়েছে ৭০ থেকে ৮০মণ। কোন কোন জমিতে এর চেয়েও বেশি ফলন হয়েছে। বর্তমানে মুড়িকাটা পেঁয়াজের বাজারও ভাল। এতে পেঁয়াজ চাষীদের মুখে হাসি দেখা দিয়েছে। স্থানীয় পেঁয়াজ চাষী আজাহার আলী বলেন উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতিমণ মৌসুমী পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮‘শ থেকে ২হাজার টাকা দরে। বর্তমান এ বাজার অব্যাহত থাকলে মুড়িকাটা পেঁয়াজ চাষীরা খুশি। তবে বাজার এর চেয়ে কমলে পেঁয়াজ চাষীদের লোকসান হবে। উপজেলার চরবিশ্বনাথপুর গ্রামের পেঁয়াজ চাষী জাহিদ হোসেন বলেন এ বছর ১বিঘা জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ করতে সার, বীজ ও শ্রমিকসহ খরচ হয়েছে ৭০ থেকে ৮০ হাজার টাকা। ফলে পেঁয়াজের আবাদ খরচ এবং উৎপাদনের হিসাব অনুযায়ী প্রতিমণ মুড়িকাটা পেঁয়াজ কম পক্ষে ২হাজার টাকা বিক্রি করতে না পারলে পেঁয়াজ চাষীদের উৎপাদন খরচই উঠবেনা। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান বলেন আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের চেয়ে এ বছর মুড়িকাটা পেঁয়াজের ফলন ভাল হয়েছে। বর্তমান বাজারও ভাল।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com