1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

পিরোজপুরে জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক কমিটি গঠন

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পিরোজপুর জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য গঠিত এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দলটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর স্বাক্ষরে কমিটির ঘোষণা দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হুমায়ুন কবীর। সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মাহাবুবুল আলম নাঈম। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ড. শামীম হামিদী, নাজমুল ইসলাম সোহাগ, অ্যাডভোকেট সাখাওয়াত হোসাইন, মো. মিজানুর রহমান ও মো. জহিরুল ইসলাম।
কমিটিতে সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মো. আল আমীন খান। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন সাইফুল্লাহ সিদ্দিকী সৌরভ। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসান ফেরদৌস, আবু জাফর আকন, মো. কামাল হোসেন, মো. গোলাম মোস্তফা, সানজিদা ও মো. আরিফুল ইসলাম।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শফিকুল ইসলাম, মো. শাহিন মোল্লা ও মো. মেহেদী হাসান খান। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আরিফুর রহমান, রাতুল চাঁদ, রিফাত হাওলাদার, মাহমুদুল হাসান শাওন ও মো. শফিকুল ইসলাম।
জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইয়াসিন। দপ্তর সম্পাদক হয়েছেন মো. আলতাফ হোসেন শেখ, প্রচার সম্পাদক গৌতম কুমার দে এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. অহিদুল ইসলাম খান ও মো. আবু জাফর।
এছাড়াও নবগঠিত এ আহ্বায়ক কমিটিতে আরও ৩১ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com