রংপুরের পীরগঞ্জে সমকাল সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে মঙ্গলবার পীরগঞ্জের জাহাঙ্গীরাবাদ প্রধান কার্য্যালয়ে নিরাপদ মৎস্য ও মৎস্য জাত পন্য উৎপাদন বিষয়ক নারী পুরুষ মৎস্য চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সমকাল সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল হামিদ সরকার বলেন,সমকাল সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে নারী পুরুষ মৎস্য চাষীদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা প্রশিক্ষণ নিয়ে ভালো মানের মাছ চাষ করে লাভবান হবে। এ ছাড়াও বেকার নারী পুরুষকে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মৎস্য চাষী প্রশিক্ষনে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষন প্রদান করেন, মিঠাপুকুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাকিবুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমকাল সমাজ উন্নয়ন সংস্থার মৎস্য কর্মকর্তা রকিবুল হাসান চৌধুরী, সহকারী মৎস্য কর্মকর্তা আল আমিন হোসাইন প্রমুখ।
