1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস ফরিদপুরে যথাযথ শ্রদ্ধার মধ্যে দিয়ে জুলাই শহিদ দিবস পালন কেন্দুয়ায় ২৮ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দেশসেরা কেন্দুয়ার সাদিয়াকে এমপি রফিক হিলালীর আর্থিক অনুদান জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। জুলাই শহীদদের স্মরণে নাগরপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিরোজপুরে জুলাই শহীদ দিবস পালিত: স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও আলোচনা সভা কাঠালিয়া সদর ইউনিয়ন বরিশাল বিভাগে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত

পুলিশের শীর্ষ ৮ কর্মকর্তাকে বদলি

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৪০১ বার পড়া হয়েছে

পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশে জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে দেখা যায়, পুলিশ অধিদপ্তরের (টিআর) কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন আহ্‌মদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত উপমহাপরিদর্শক পদে পদায়ন করা হয়েছে। ময়মনসিংহ রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে ঢাকা রেঞ্জে, পুলিশের বিশেষ শাখা ঢাকার অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মাদ রাশিদুল ইসলাম খানকে ঢাকায় বদলির আদেশ বাতিল করে প্রজ্ঞাপন দেওয়া হয়।

এছাড়া রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় বসাককে রাজশাহী রেঞ্জে, রাজশাহী রেঞ্জের মো. রাশিদুল হাসানকে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এম এ মাসুদকে ঢাকা শিল্পাঞ্চল পুলিশে, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মাসুদ আহাম্মদকে চট্টগ্রাম মেট্রো পুলিশের অতিরিক্ত কমিশনার ও খুলনা মেট্রোর অতিরিক্ত কমিশনার মো. সাজিদ হোসেনকে অধিনায়ক (অতিরিক্ত উপমহাপরিদর্শক) হিসেবে ৬ আর্মড পুলিশ মহালছড়ি, খাগড়াছড়িতে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

news24bd.tv/Aa

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com