1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ

পূবাইলে ডাকাত ও মাদকের আসামি গ্রেফতার

সাইফুল মোস্তফা
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে
জিএমপি, গাজীপুর পূবাইল থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করিয়া ডাকাতি প্রস্ততিকালে ০৩ জন ডাকাত, ০৭ পিস ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) সহ ০১ জন ও জিআর সাজা ওয়ারেন্টভূক্ত ০১ জন, সর্বমোট ০৫ জন আসামী গ্রেফতার।
 আজকে ০৬/০৩/২০২৪ইং তারিখ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি পার্টি এসআই (নিঃ) হুমায়ুন কবির, এসআই (নিঃ) উত্তম কুমার সূত্রধর, এসআই (নিঃ) নাছির, এএসআই (নিঃ) হাজিফুর রহমান, এএসআই (নিঃ) সামাদ শেখ, কং/ আদনান নূর রহমান গন থানা এলাকায় বিশেষ অভিযান, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সূত্রে সংবাদ প্রাপ্ত হইয়া পূবাইল থানাধীন মাজুখান সাকিনস্থ ১৪ তলা বিল্ডিং এর সামনে পাকা রাস্তার উপর হইতে রাত ০৩.১৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌছাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে আসামী ১। মেহেদী হাসান জনি (৩৩), পিতা- ইউনুছ আলী মাসুদ, মাতা- রোকেয়া বেগম, সাং- মারুকা, থানা- পূবাইল, গাজীপুর মহানগর, গাজীপুর, বাংলাদেশ, ২।  মোঃ আলমাছ খান (২৪), পিতা- রেজিবর খান, মাতা- আলেয়া খাতুন, সাং- মাজুখান (পশ্চিমপাড়া), থানা- পূবাইল, গাজীপুর মহানগর, গাজীপুর, বাংলাদেশ, ৩। মোঃ লাভলু মিয়া (৩০), পিতা- মৃত তোফাজ্জল মিয়া, মাতা- ফাতেমা বেগম, সাং- মাজুখান (পশ্চিমপাড়া), থানা- পূবাইল, গাজীপুর মহানগর, গাজীপুর, বাংলাদেশ দের ধৃত করিয়া আসামীদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ০৩ টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করেন। থানা এলাকায় কলের বাজার এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদকদ্রব্য ০৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। মোবারক ভূইয়া (৫৩), পিতা-মৃত জয়নাল আবেদীন ভূইয়া, মাতা-জমিলা বেগম সাং- দাখিনখান, থানা- সদর থানা, গাজীপুর কে গ্রেফতার করা হয়।
এছাড়াও পূবাইল থানায় মূলতবী থাকা ০৬ মাসের সাজাপ্রাপ্ত জিআর ওয়ারেন্টভুক্ত আসামী ১।  সুমন (৩২), পিতা- মৃত আঃ মান্নান, সাং- হায়দরাবাদ পূবের টেক, থানা- পূবাইল, গাজীপুরকে টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকা হইতে ইং- ০৬/০৩/২০২৪ তারিখ গ্রেফতার করা হয়। সর্বমোট ডাকাতি প্রস্তুতি মামলার ০৩ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলার ০১ জন ও ওয়ারেন্টভু্ক্ত জিআর সাজাপ্রাপ্ত আসামী ০১ জন সহ মোট ০৫ জন আসামী গ্রেফতার, ০৩টি সুইচ গিয়ার চাকু, ০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ইং ০৬/০৩/২০২৪ তারিখ পূবাইল থানায় হাজির করা হয়ে আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com