1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ

ফিরোজ কবির
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে
সুন্দরগঞ্জ উপজেলার ৮নং ধোপাডাঙ্গা ইউনিয়নের পশ্চিম রাজিবপুর গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
‎অভিযোগকারী দেলোয়ার হোসেন,মৃত নুরুজ্জামান সরকারের ছেলে, অভিযোগ করেন, মৃত আব্দুল সাত্তারের স্ত্রী মজিদা বেগম, আলাপ উদ্দিনের ছেলে মসু মিয়া, আঙ্গুর মিয়া, শাহ আলম, ছামসুল, ওমর আলীর ছেলে শিপন মিয়া, রেজাউল মিয়া, মনু মিয়া, এম দাদুর রহমান, মজনু মিয়ার ছেলে মমিনুল মিয়া ও উজ্জল মিয়ার বিরুদ্ধে রাস্তা বন্ধের অভিযোগ আনেন।
‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে চলমান বিরোধের জেরে অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে দেন। বিষয়টি সমাধানের জন্য গত ১৬ মার্চ ২০২৫ তারিখে সুন্দরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের,স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের শরণাপন্ন হলেও এখনো কোনো কার্যকর সমাধান হয়নি।
‎অভিযোগ রয়েছে, সর্বশেষ গত সপ্তাহে পুনরায় রাস্তা বন্ধ করে দেওয়া হয় এবং চলাচলের সময় ভুক্তভোগীদের গালিগালাজ করা হচ্ছে। এতে করে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
‎এ বিষয়ে ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com