1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
‘শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার আরও শক্তিশালী হচ্ছে’: সেনা প্রধান ছাগল চুরি করতে গিয়ে স্বামী-স্ত্রী গ্রেপ্তার উলিপুরে বাইপাস সড়কের নকশা বাতিলের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে যুবলীগ নেতার হাতে ছাত্রলীগ নেতা খুন, অস্রসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ হয়েছে: প্রধানমন্ত্রী পুশ-ইন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ১৩ জন নিহত ইসলামী ব্যাংকের দিকে আবারও ‘দখলকারী চক্রের’ নজর পড়েছে: বিরোধীদলীয় নেতার আমতলীতে ডাকাতি, ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মার্কিন চুক্তি বাতিল না করলে বাজেট হবে আত্মঘাতি : মোমিন মেহেদী

” প্রতিমা ভাংচুরের অভিযোগে ‌” ফরিদপুরে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১২ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলার ভাঙ্গা বাজারে হরি মন্দির ও কালি মন্দিরে নির্মিতব্য প্রতিমা ভাঙচুরের অভিযোগে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সঞ্জিত বিশ্বাস ভারতীয় নাগরিক।সোমবার (১৬ ই সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত শনিবার ( ১৪ ই সেপ্টেম্বর) রাতে ফরিদপুরের ভাঙ্গা বাজারস্থ হরি মন্দির ও কালি মন্দিরে নির্মিতব্য প্রতিমা কে বা কারা ভাঙচুর করেছে এমন খবরের প্রেক্ষাপটে রবিবার ( ১৫ ই সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুরের পুলিশ সুপার। পরিদর্শনকালে তিনি হরি মন্দিরের কয়েকটি প্রতিমার বিভিন্ন অংশ ভাঙার চিত্র দেখতে পান। এ সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীর নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

পুলিশ জানায়, ঘটনার বিষয়ে তদন্তকালে কালি মন্দিরের সামনে পরিত্যক্ত খাটের উপর শয়নরত অবস্থায় একজন ও খাটের পাশে মাটিতে আরেকজন ব্যক্তিকে দেখা যায়। তাদের জিজ্ঞাসাবাদে একজনকে (বৃদ্ধ ব্যক্তি) স্থানীয়রা পরিচিত বলে শনাক্ত করেন। আরেক ব্যক্তির নাম-পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি নাম-পরিচয় না জানালে তার উপর সন্দেহ হওয়ায় তাকে থানায় এনে নিবিড় জিজ্ঞাসাবাদকালে একবার বাংলা এবং একবার হিন্দি ভাষায় কথা বলেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার নাম সঞ্জিত বিশ্বাস (৪৫), পিতা- নিশি কান্ত বিশ্বাস, সাং- নদীয়া এবং তিনি ভারতীয় নাগরিক।ফরিদপুর জেলার এসপি আব্দুল জলিল জানান, গ্রেপ্তার সঞ্জিত বিশ্বাসকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত আছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com