প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে এ পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ তাসনিমুজ্জামান। আরো বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, খামারি রুহুল আমিন সেলিম প্রমুখ । আলোচনা সভা শেষে খামারী দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।