1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী ‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ

ফতুল্লায় ছুরিকাঘাতে কিশোর নিহত,অভিযুক্ত ব্যাক্তি আটক

মোঃ রাকিব খান
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় ছুরিকাঘাতে নিহত হয়েছে জিহাদ (১৭) নামের এক কিশোর। এ ঘটনায় মো. আরমান (১৮) নামের অপর এক কিশোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে ফতুল্লার লামাপাড়ার দরগাহ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জিহাদ পটুয়াখালী জেলার সদর থানার আউলিয়াপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম:জাহাঙ্গীর। পরিবারসহ ফতুল্লা মডেল থানার পশ্চিম লামাপাড়ার বাল্লক চিশতি এর ভাড়াটিয়া বাসায় বসবাস করতো।
গ্রেফতারকৃত ব্যাক্তি, মো. আরমান ফতুল্লা মডেল থানার পশ্চিম লামাপাড়ার আক্তার শেখের পুত্র।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, দরগাহ মসজিদের সামনে গ্রেফতারকৃত আরমানের চাচা শাহিন মিয়ার একটি ফলের দোকান রয়েছে। ঘটনার সময়, শাহিন ইফতারের পর রাত পৌনে ৮টার দিকে দোকান থেকে বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখতে পান, দোকানে থাকা ব্যাটারি চুরি হয়ে গেছে।
এ সময়, দোকানের সামনে জিহাদসহ আরও দুই কিশোর দাঁড়িয়ে ছিল। ব্যাটারি চুরির ঘটনায় সন্দেহের ভিত্তিতে আরমান তাদের জিজ্ঞাসাবাদ করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে, আরমান ক্ষুব্ধ হয়ে বাসা থেকে সুইচ গিয়ার এনে জিহাদকে ছুরিকাঘাত করে।
স্থানীয়রা আহত জিহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা আরমানকে আটক করে পুলিশে সোপর্দ করে। ফতুল্লা মডেল থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com