1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ের বামনকান্দা নামক স্থানে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে উপজেলার চুমুরদী বাবলাতলা এলাকার ইমরান হোসেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। রোববার সকাল ১০ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী মোটরসাইকেলটি ঢাকার দিক থেকে ভাঙ্গার দিকে যাওয়ার সময় একটি অজ্ঞাতনামা পরিবহন তাকে ধাক্কা দিলে পাশে রেলিংয়ের সাথে লেগে ঘটনাস্থলেই নিহত হন তিনি। শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহটির পরিচয় সনাক্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com