1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা ভয়াবহ শিলাবৃষ্টিতে চিলমারী–রৌমারীতে কৃষকের কান্না, নৌকায় থাকা ব্যক্তির মৃত্যু, একজন নিখোঁজ পূর্বধলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড ঘরবাড়ি চিলাহাটিতে শিশুশ্রম বন্ধে এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুরের মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার আবাবিল তারুণ্যের আলো ফাউন্ডেশন এর সদস্য, সম্মানিত ব্যক্তি ও ইয়াতিমদের সম্মানে ইফতার মাহফিল মনিরামপুরে ট্রাকের ডালার আঘাতে জুতা বিক্রেতা গুরুতর আহত কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালক নিহত, হেল্পার গুরুতর আহত ফরিদপুরে দী’র্ঘ ১০ বছর পর রা’য়: কলেজছাত্রী অ*প*হরণ ও ধ-র্ষ-ণ মা*ম*লায় যুবকের যা*ব*জ্জী*বন! সান্তাহারে দুস্থ মহিলাদের মাঝে ভিডব্লিউবি’র চাল বিতরণ

ফরিদপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে ৯ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরর ‌ শহরের মুন্সি বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা কমিউনিস্ট পার্টির  সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রহসনের ডামি নির্বাচন বাতিল, সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার,  নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশন ব্যবস্থা,  ন্যায্যমূল্যের দোকান চালু, খেলাপি ঋণ এবং  বিদেশে পাচার হয়ে যাওয়া টাকা উদ্ধারের  দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক,  ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, জেলা রিকসা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন,  জেলা যুব ইউনিয়নের  সাধারণ সম্পাদক ইমদাদ মিয়া, ফরিদপুর  জেলা সিপিবি’র  সম্পাদক মন্ডলির সদস্য বেলায়েত হোসেন, জেলা কমিটির সদস্য আশরাফুল আলম বাবু প্রমূখ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন।এছাড়া সভায় বক্তারা সকল শ্রেণী পেশার মানুষকে কমিউনিস্ট পার্টির পতাকাতলে সমবেত হয়ে ব্যাপক গণ আন্দোলন গড়ে তোলাসহ প্রহসনের  নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে পূন: নির্বাচনের দাবী জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com