ফরিদপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রুবেল গাজী (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল ২০২৬ ইং তারিখে জেলা গোয়েন্দা শাখা, ফরিদপুরের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ মোঃ আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এসআই মোঃ আবু কাওসার সবুজ সঙ্গীয় ফোর্সসহ কোতয়ালী থানাধীন জ্ঞানদিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযান চালিয়ে রুবেল গাজীকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত রুবেল গাজীর বাড়ি ফরিদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের বৈঠাখালী এলাকায়। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।