1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

ফরিদপুর নগরকান্দায় সুন্নতে খাৎনার অনুষ্ঠানে চাঁদার টাকা দাবি করে হামলা

ফরিদপুর প্রতিনিধি : মোঃ রাজিব মিয়া
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে
সুন্নতে খাৎনার অনুষ্ঠানে চাঁদা দাবি, না পেয়ে হামলা ও ভাঙচুর।
ফরিদপুরের নগরকান্দায় একটি সুন্নতে খাৎনার অনুষ্ঠানে চাঁদার টাকা দাবি করে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটে রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে নগরকান্দা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে।
স্থানীয় বাসিন্দা জিলু মাতুব্বরের পুত্র,
স্বপন মাহমুদের ছেলে তানভীর ইসলাম শাওনের সুন্নতে খাৎনার অনুষ্ঠান চলাকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পার্শ্ববর্তী ছাগলদি গ্রামের চান মিয়ার ছেলে উসমান ও আহাদ অনুষ্ঠানস্থলে এসে চাঁদা দাবি করেন।
দাবি পূরণ না হওয়ায় তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বাড়িঘরে ভাঙচুর করেন।
ভুক্তভোগী স্বপন মাহমুদ বলেন,
আমার ছেলের সুন্নতে খাৎনার অনুষ্ঠানে ডেকোরেটর পক্ষের লোক উসমান ও আহাদ এসে অনুষ্ঠান পণ্ড করার হুমকি দেয়।
তারা আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।
আমি তা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাদের লোকজনের ওপর হামলা চালায়।
মূলত সাউন্ড বক্স ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে প্রথমে ঝামেলা সৃষ্টি হয়।”
স্বপন মাহমুদের বড় ভাই মিলন মিলন মাতুব্বর  জানান , অনুষ্ঠানের সময় সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি হয়।
 একপর্যায়ে অভিযুক্তরা দলবল নিয়ে হামলা চালায়।
স্বপন মাহমুদের চাচী হাসি বেগম বলেন,
কিছু যুবক আমাদের অনুষ্ঠানে এসে ঝামেলা সৃষ্টি করে। পরে তারা বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। এতে আমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছি।
এ বিষয়ে নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) তারক বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ জানান, সুন্নতে খাৎনার অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবং অনুষ্ঠানে হামলা ভাঙচুরের পরবর্তীতে পুলিশের সার্বিক নিরাপত্তায় অনুষ্ঠানটি সম্পূর্ণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com