1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

ফুলবাড়ীতে প্রায় দুই মন গাজা সহ আটক সাবেক ইউপি সদস্য

মোঃ নাজমুল হাসান (ফুলবাড়ী,কুড়িগ্রাম)প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

‎কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে রংপুর র‌্যাব-১৩’র অভিযানে ৭৬ কেজি গাজাসহ সাবেক ইউপি সদস্য আতিকুর রহমান নয়ন (৫০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে। রবিবার (১৯ এপ্রিল) ভোর পৌনে ৫ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফূলমতি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

‎রংপুর র‌্যাব-১৩’র সিনিয়র সহকারি পরিচালক মিডিয়া বিপ্লব কুমার গোস্বামী জানান, গোয়েন্দা তৎপরতা ও গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের মৃত: ফজলুল হকের ছেলে আতিকুর রহমান নয়নের বসতবাড়িতে অভিযান চালিয়ে প্রথমে মাদককারবারীকে আটক করা হয়।

‎পরে পুরো বাড়িতে তল্লাসী চালিয়ে ধৃত আসামীর নিজ শয়ন কক্ষের খাটের নীচ থেকে ৭৬ কেজি গাজা জব্দ করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জব্দকৃত মালামালসহ ফুলবাড়ী থানা পুলিশে সোপর্দ করা হয়।

‎এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম জানান, ঘটনাটি জেনেছি। আমি বাইরে আছি। আলামতসহ আসামীকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের ব্যবস্থা নেয়া হচ্ছে ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com