1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটিতে প্রাণবঙ্গ মিলার্স এর পরীক্ষামূলক বিভিন্ন জাতের বিদেশি ধান পরিদর্শন

মোঃ আশরাফুল আলম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে
Oplus_16908288
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটিতে অবস্থিত প্রাণবঙ্গ মিলার্স এর পরীক্ষামূলক লাগানো বিভিন্ন জাতের বিদেশি ধান পরিদর্শন করেছেন কৃষিবিদগণ।বাংলাদেশে প্রিমিয়াম কোয়ালিটির বাসমতী ও লম্বা-সরু চালের যে ঘাটতি রয়েছে, তা পূরণে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেডের গবেষণা কার্য্যক্রম পরিচালিত হচ্ছে । আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় জলবায়ুতে মান সম্পন্ন বাসমতি জাত চাষ আবাদের মাধ্যমে কৃষি অর্থনীতিতে বড় পরিবর্তন সম্ভব। পাকিস্তানি ও ইন্ডিয়ান বাসমতি বিশ্বের অন্যতম সুগন্ধি চাল।ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার ব্লাক রাইস ক্যানসার ও ডায়াবেটিস প্রতিরোধী শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ। স্থানীয় কাটারী: আমাদের দেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় প্রিমিয়াম চিকন চাল।প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড বিদেশ থেকে দামী বাসমতী আমদানি না করে দেশেই সেই মানের দীর্ঘ-সরু ও পুষ্টিগুণসম্পন্ন ব্ল্যাক রাইস এবং কাটারী উৎপাদনের মাধ্যমে চালের বাজারে নতুন বিপ্লব আনতে কাজ করছে। এই প্রচেষ্টা শুধু গবেষণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং আমরা এমন একটি ‘ভ্যালু চেইন’ তৈরির চেষ্টা  করছি যেখানে কৃষক ফসলের প্রিমিয়াম দাম পাবেন এবং ভোক্তারা দেশেই পাবেন বিশ্বমানের বাসমতী ও স্বাস্থ্যকর ব্ল্যাক রাইস।ধান প্রদর্শনী প্রোগামে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মো: জাফর ইকবাল,কৃষিবিদ মো: গফ্ফার আল- হাদী, ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার মো: সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন‌।
এছাড়া উপস্থিত ছিলেন প্রাণ বঙ্গ মিলার্স এর মহা-ব্যবস্থাপক মো: জাকারিয়া হোসেন, কৃষিবীদ মো: নওশাদ হোসেন, মো: আকিনুজ্জামান,ধীমান রায়,মো: রোমানুর রহমান,  মো: উজ্জল খলিফা,মো: রায়হানুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com