দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল আটক করা হয়েছে।
গত ০২ মার্চ ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর, বড়গ্রাম, রুদ্রানী এবং আমড়া বিওপি কর্তৃক পৃথক পৃথক ০৪টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৪০৩ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ৫৩৮ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন এবং ১৯৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ২,২০,৩৫০/- (দুই লক্ষ বিশ হাজার তিনশত পঞ্চাশ) টাকা। এই বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার অধিনায়ক তিনি বলেন
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।