1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

ফেনা-২ নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

মোহাম্মদ হানিফ 
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে
নতুন বছরের প্রথম দিন থেকেই ফেনীতে ধারাবাহিক কর্মসূচি; আইনশৃঙ্খলা, নির্বাচন, শহীদ পরিবার, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের সঙ্গে মতবিনিময়
নিজ নির্বাচনী এলাকা ফেনী-২ (সদর) আসনে টানা কর্মসূচির মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন সংসদ সদস্য প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। নতুন বছরের প্রথম দিন থেকেই তিনি এলাকায় অবস্থান করে রাজনৈতিক, সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
বৃহস্পতিবার (নতুন বছরের প্রথম দিন) সকালে ঢাকা থেকে রওয়ানা হয়ে দুপুরে ফেনীতে পৌঁছান মজিবুর রহমান মঞ্জু। বেলা দেড়টায় তিনি ফেনী জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এরপর বিকেলে নিজ দলের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি সম্পর্কিত একটি কর্মশালায় অংশ নেন এবি পার্টির চেয়ারম্যান। কর্মশালায় তিনি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক নির্বাচনী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
সন্ধ্যা ৬টায় তিনি এনসিপির জেলা নেতৃবৃন্দের সঙ্গে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত চা-চক্রে অংশগ্রহণ করেন। সেখানে চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও ভবিষ্যৎ রাজনৈতিক সমন্বয় নিয়ে আলোচনা হয়।
রাত ৮টায় ফেনীতে কর্মরত টিভি সাংবাদিকদের সংগঠন টেলিভিশন সাংবাদিক ফোরাম–এর সঙ্গে নির্বাচনী পরিবেশ, জোট রাজনীতি ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
দিনের শেষ কর্মসূচি হিসেবে রাত ১১টায় নিজ বাসভবনে নিরাপদ সড়ক চাই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–এর সংগঠকদের সঙ্গে সাক্ষাৎ করেন মজিবুর রহমান মঞ্জু। সেখানে তিনি জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার, গণতান্ত্রিক আন্দোলন ও আগামীর রাজনীতি নিয়ে বক্তব্য রাখেন।
শুক্রবার সকালে ধলিয়া ইউনিয়নে ‘শিকড়ের সন্ধানে’ নামক একটি মানবিক সংগঠন আয়োজিত স্বাস্থ্যসেবা ক্যাম্পে উপস্থিত হয়ে নিজের রক্তচাপ পরীক্ষা করার মাধ্যমে ক্যাম্পটির উদ্বোধন করেন তিনি। এ সময় রোগী, চিকিৎসক ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও প্রান্তিক মানুষের চিকিৎসা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
বেলা ১১টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জুলাই শহীদ শিহাবের কবর জেয়ারত করেন তিনি এবং শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। এরপর ফেনী বড় মসজিদে পবিত্র জুমআর নামাজ আদায় করেন মজিবুর রহমান মঞ্জু। নামাজ শেষে ফেনী জেলা জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে অংশ নেন এবং মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বিকেলে তিনি ফাজিলপুরে জুলাই শহীদ সাইদুল ইসলাম শাহির কবর জেয়ারত করেন এবং শহীদ পরিবারের সঙ্গে কিছু সময় অতিবাহিত করে তাঁদের খোঁজখবর নেন। সন্ধ্যার পর ফাজিলপুর বাজারে ব্যবসায়ী ও স্থানীয় নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করে এলাকার সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা শোনেন তিনি।
দিনের শেষভাগে ফেনী জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে গিয়ে জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নানের সঙ্গে একটি সৌজন্য বৈঠকে মিলিত হন এবি পার্টির চেয়ারম্যান।
উল্লেখ্য, এর আগে গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিকেলে তিনি ফেনী জেলা টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছিলেন।
ফেনী-২ আসনে নিয়মিত উপস্থিতি, ধারাবাহিক কর্মসূচি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে মজিবুর রহমান মঞ্জু নির্বাচনী মাঠে সক্রিয় অবস্থান বজায় রেখেছেন বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com