1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে

ফেনী–২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারেক ইসলাম ভূঁইয়া

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ পেলে জনগণই বিকল্প নেতৃত্ব বেছে নেবে—তরুণদের হাতেই সিদ্ধান্ত, দাবি তারেক ইসলাম ভূঁইয়ার
ফেনী–২ সংসদীয় আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারেক ইসলাম ভূঁইয়া। শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় তিনি ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তারেক ইসলাম ভূঁইয়া বলেন,
“যদি জনগণ ভোট দেওয়ার জন্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ পায়, তাহলে তারা অবশ্যই বিকল্প প্রার্থীকে ভোট দেবে।
বাংলাদেশ একটি বিপ্লবীদের দেশ। সেই বিপ্লবী চেতনা থেকেই তরুণ প্রজন্ম নতুন নেতৃত্ব বেছে নেবে। কাকে ভোট দেবে—এই সিদ্ধান্ত তরুণরাই নেবে।”
তিনি বলেন, রাজনীতির মূল শক্তি হচ্ছে জনগণ। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই তিনি রাজনীতি করে আসছেন।
“করোনা কাল থেকে শুরু করে বন্যা ও বিভিন্ন দুর্যোগে আমি সব সময় মানুষের পাশে ছিলাম। কখনো কারও কাছ থেকে বিকাশ নম্বরে টাকা নিইনি। নিজের অর্থায়ন থেকেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও ইনশাল্লাহ এ ধারা অব্যাহত থাকবে,”—বলেন তিনি।
নিরাপত্তা প্রসঙ্গে তারেক ইসলাম ভূঁইয়া বলেন,
“জয়–পরাজয়ের মালিক মহান রাব্বুল আলামিন। আমার কোনো গানম্যান বা বডিগার্ডের প্রয়োজন নেই। আমি এই শহরেরই মানুষ, এই শহরের মানুষের সঙ্গেই মিশে জীবনযাপন করি।
কাকে ভোট দেবেন আর কাকে দেবেন না—এই সংসদ নির্বাচনে জনগণই তা প্রমাণ করবেন।”
তিনি আরও বলেন,
“আমি পরাজয় মাথায় নিয়েই বিজয়ের চিন্তা করি। জনগণই সিদ্ধান্ত নেবেন আমি তাঁদের পক্ষে কাজ করার যোগ্য কি না।
ঢাকায় বা ফেনীতে আমার নিজস্ব কোনো বাড়ি বা সম্পদ নেই। এমন কোনো কাজ করিনি, যাতে মানুষ আমার প্রতি বিরূপ মন্তব্য করে। সব সময় মানুষের পাশে থাকতে চাই—এটাই আমার রাজনীতির মূল দর্শন।”
ঢাকায় বসে রাজনীতি করা ও ফেনীতে থেকে সরাসরি মানুষের পাশে থাকার রাজনীতির তুলনা টেনে তিনি বলেন, জনগণই উভয় পক্ষকে মূল্যায়ন করবেন এবং যোগ্য ব্যক্তিকেই নির্বাচিত করবেন।
দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে জনতার অধিকার পার্টির চেয়ারম্যান বলেন,
“গত ১৫ বছর ধরে এই আন্দোলনের পথে আমরা জেল–জুলুম, হামলা ও মামলায় জর্জরিত হয়েছি। তবুও আমরা জনগণের অধিকার আদায়ের লড়াই থেকে সরে আসিনি।
 তাই আমি আপনাদের কাছে দোয়া ও ভালোবাসা চাই। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আপনারা যাকে ভোট দেবেন—ফলাফল যাই হোক না কেন, আমি সব সময় আপনাদের পাশেই থাকতে চাই।”
এদিকে, তারেক ইসলাম ভূঁইয়ার মনোনয়নপত্র সংগ্রহকে ঘিরে ফেনী–২ আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com