বকশীগঞ্জে মাদকসহ আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

 

জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনরত অবস্থায় মাদকসহ মো. ফেরদৌস নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বীরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।দণ্ডপ্রাপ্ত ফেরদৌস বীরগাঁও এলাকার মো: আব্দুর রউফের ছেলে।জানা গেছে, মাদক সেবনরত অবস্থায় মাদকসহ ফেরদৌসকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

শিহাব আরমান
উপজেলা প্রতিনিধি,
বকশীগঞ্জ, জামালপুর
০১৯১৮৭০২৪৪৫

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

সাংবাদিক লুৎফুজ্জামান  আলিফ ফকির হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন, খুনিদের গ্রেপ্তারের দাবি

নেত্রকোনায় প্রকাশ্যে গুলি করে রূপসী বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান

Scroll to Top