1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কাহালুর ছালাম গ্রেফতার

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

আজ সোমবাব (২০ এপ্রিল) বগুড়ার শিবগঞ্জ উপজেলা কাশিপুর নামক এলাকার জয়পুর মোড় জয়পুরহাট টু মোকামতলাগামী পাকা রাস্তার উত্তর পার্শ্বে জনৈক সোহেল ট্রেডার্স নামীয় দোকানের সামনে আলমগীর স্টোর দোকানের বিপরীতে পাকা রাস্তার উপর জসিম আলিয়া পরিবহন নামীয় যাত্রীবাহী বাস যার রেজি: নং ঢাকা মেট্রো-জ-০৪-০১৫৫ বাসের F-1 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রী মোঃ আব্দুস ছালাম (৪৮) এর দেহ তল্লাশী করে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো, বগুড়া কাহালু উপজেলা দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর হারলতা গ্রামের পিতা মৃত জহুর আলীর ছেলে মোঃ আব্দুস ছালাম (৪৮) কে, গ্রেফতার করে ডিএনসি-বগুড়া। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় বগুড়ায় ভিভিআইপি মুভমেন্টের ফাঁকে একটা মাদকের চালান পাচার হবে, সে অনুযায়ী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে, শিবগঞ্জ কাশিপুর এলাকার জয়পুর মোড় জয়পুরহাট টু মোকামতলাগামী পাকা রাস্তার উত্তর পার্শ্বে জনৈক সোহেল ট্রেডার্স নামীয় দোকানের সামনে আলমগীর স্টোর দোকানের বিপরীতে পাকা রাস্তার উপর Jasim ALea পরিবহন নামীয় যাত্রীবাহী বাস যার রেজি: নং ঢাকা মেট্রো-জ-০৪-০১৫৫ বাসের F-1 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রী মোঃ আব্দুস ছালাম (৪৮) এর দেহ তল্লাশী করে অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট (এক হাজার) পিস ও মোবাইল ফোন ১টি উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় উপ-পরিদর্শক মোঃ শাহ আলম বাদী হয়ে, মামলা দায়ের করে।মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com