অদ্য ০৬/০৫/২০২৬ খ্রি. রাত ০০:১৫ ঘটিকায বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্থ মির এন্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে রংপুর হইতে ঢাকা গামী মহাসড়কের উপর চেকপোস্ট করাকালীন ০৩কেজি মাদকদ্রব্য গাজা, ০২টি কালো রঙের স্কুলব্যাগসহ (১)মোহাম্মাদ আলী(৬৫), পিতা-মৃত ছদের উদ্দিন, মাতা-মৃত জয়নাব বেওয়া, (২) মো: ফজল হক, পিতা- মো: হযরত আলী, মাতা-মোছা: বুরজাহান বেগম, উভয় সাং- মধুপুর নতুনপাড়া, থানা-বেলকুচি, জেলা-সিরাজগঞ্জদ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ১নং আসামির বিরুদ্ধে ০৫ টি ও ২নং আসামীর বিরুদ্ধে ০১টি মাদক মামলা আছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রেন ইনচার্জ সারওয়ার পারভেজ জানান।