বগুড়ার কূখ্যাত হাড্ডিপট্টি থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ২১ ইয়াবা ও ৯ গ্রাম হেরোইনসহ ৪ মাদক কারবারী গ্রেফতার

এসআরবি-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া মহানগরের ৪ নং ওয়ার্ড চকসুত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে, গতকাল রবিবার দিনগত রাতে এসআরবি-১২, সিপিএসসি বগুড়ার একটি চৌকষ আভিযানিক দল চকসুত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯ গ্রাম হেরোইনসহ ৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।     
গ্রেফতারকৃত আসামীরা হলো, (১নং) মোঃ আশিক শেখ (৪৮), পিতা মৃত শামছুল শেখ, মাতা-মৃতঃ সিতারা বেগম, মহানগরের ফুলবাড়ী মধ্যপাড়া, বর্তমান ৪ নং ওয়ার্ড সাং-চকসুত্রাপুর হাড্ডিপট্টি জনৈক শিল্পীর বাসার ভারাটিয়া। (২নং) মোঃ শামছুল হক (৩০), পিতা মৃতঃ কছিমুউদ্দিন, মাতা-মোছাঃ তহিরুন, চকসুত্রাপুর হাড্ডিপট্টি। (৩নং) মোঃ শুভ রহমান (২০), পিতা মোঃ আবু তাহের, মাতা-মোছাঃ শেলী, সাং-লতিফপুর দক্ষিনপাড়া-শাজাহানপুর। (৪ নং) মোঃ বিদ্যুৎ (২০), পিতা মোঃ আতিকুল, মাতা-মৃতঃ ববিতা, থানা-চকসুত্রাপুর হাড্ডিপট্টি-বগুড়া।  
জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top