1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় শশুর ও পুত্রবধুকে জবাই করে হত্যা

আব্দুর রহিম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৩৬৯ বার পড়া হয়েছে

বগুড়ার দুপচাঁচিয়ার জিয়ানগরে এক গৃহবধূ ও তাঁর শ্বশুরকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে উপজেলার জিয়ানগরের লক্ষীমণ্ডল গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন- আফতাব আলী ও তাঁর পুত্রবধূ রিভা আক্তার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আফতাব আলী গ্রামের বাড়িতে পুত্রবধূ রিভা ও নাতনিকে নিয়ে বসবাস করতেন। তাঁর ছেলে শাহজাহান সৌদি আরবে কর্মরত। মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে তারা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। আজ বুধবার সকালে মায়ের নিথর দেহ দেখে কান্নাকাটি শুরু করে গৃহবধূর পাঁচ বছরের মেয়ে মালিহা। পরে স্বজনেরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম। ওসি জানান, দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গতকাল রাতে ঘরে ঢুকে আফতাবকে দড়ি দিয়ে ও রিভাকে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে পালিয়ে গেছে। ঘটনার পর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও থানা-পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে। হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা, পারিবারিক বিরোধ কিংবা চুরির উদ্দেশ্যে হামলার সম্ভাব্য সব দিক বিবেচনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com