1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন

বন্যাদুর্গত এলাকায় পানি বিশুদ্ধ করার সহজ উপায়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

বন্যা দুর্গত এলাকায় পানি ফুটানো বা ফিল্টার করা কোনোটাই সম্ভব হয়ে ওঠে না। এমন পরিস্থিতিতে পানি বিশুদ্ধকরণের জন্য দুটি উপাদানের ওপর ভরসা রাখতে পারেন। জানেন কি, সে দুটি উপাদানের কথা?সাধারণত পানি বিশুদ্ধকরণের দুটি উপায় বেশি জনপ্রিয়। একটি পানি ফুটিয়ে, অন্যটি ফিল্টার করে। কিন্তু বন্যাদুর্গত এলাকায় পানি ফুটানো বা ফিল্টার করা কোনোটাই সম্ভব হয়ে ওঠে না।

অনেকেই বন্যাদুর্গত এলাকায় নিরাপদ খাবার পানি সরবরাহের জন্য বিভিন্ন কোম্পানির ট্যাবলেটের ব্যবহারকে বেশি প্রাধান্য দেন। কিন্তু প্রয়োজনের সময় পানি বিশুদ্ধকরণের ট্যাবলেটও সহজে মেলে না। তাহলে কী করবেন, জানেন কী?দ্রুত ও সহজ উপায়ে পানি বিশুদ্ধ করতে বেছে নিতে পারেন ক্লোরিন ও পটাশের ব্যবহারকে। ক্লোরিন বা পটাশের ব্যবহার পানিতে থাকা রোগ জীবাণু দ্রুত ধ্বংস করতে পারে।

ক্লোরিন ও পটাশের নাম শুনে হয়তো ভাবছেন সহজে এগুলো কীভাবে হাতের কাছেই পাবেন, কী তাই তো?তাহলে জেনে নিন, ক্লোরিনের একটি ভালো উৎস ব্লিচিং। আর পটাশের সবচেয়ে ভালো উৎস ফিটকিরি। এবার জেনে নিন, পানি বিশুদ্ধকরণের জন্য ব্লিচিং বা ফিটকিরি কীভাবে ব্যবহার করবেন?প্রথমেই জেনে নিন, খাওয়ার জন্য নিরাপদ করতে পানি প্রথমে চুলার তাপে ফুটতে দিন। পাত্রে বলক এলেই চুলা বন্ধ করে দেবেন না। বরং এ সময়টাতেই ১ থেকে ৩ মিনিট পানি গরম করে নিন। এতে পানিতে থাকা জীবাণু ও ভাইরাস ধ্বংস হওয়ার সুযোগ পাবে।কিন্তু বন্যার্ত এলাকায় পানি ফুটানোর সুযোগ নেই। তাই সাধারণ পানিতেই ব্লিচিং বা ফিটকিরি ব্যবহার করে পানিতে খাবারের উপযুক্ত করুন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com