1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

পাঁচবিবির কড়িয়া সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ চোরাকারবারী আটক

মোঃ আতিকুর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ৫শ ১৩ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ নাসিম হোসেন (২৫) নামের এক চোরাকারবারীকে আটক করেছে ১৪ ব্যাটালিয়ন বিজিবি কড়িয়া ক্যাম্পের সদস্যরা। ৯ এপ্রিল ভোরে উপজেলার কড়িয়া বিজিবি ক্যাম্পের আওতাধীন ভারত সীমান্ত ২৭৭/৬ এস পিলারের আনুমানিক ১শ গজ বাংলাদেশ অভ্যন্তরে কল্যাণপুর মাওয়ালীপাড়া মাঠে টহলরত বিজিবি সদস্য অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও তাকে আটক করে। এ সময় অপর ৩জন চোরাকারবারী বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটক মাদক চোরাকারবারি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মোঃ সাইদুর রহমানের পুত্র। কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আটক ও পলাতক চোরাকারবারীদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com