1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

বাংলাবান্ধায় স্থলবন্দরে পরিত্যক্ত মর্টারশেল ধ্বংস

মো: রাজিব হাসান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৬ বার পড়া হয়েছে

বাংলাবান্ধা স্থলবন্দরে পরিত্যক্ত একটি মর্টালশেল ধ্বংস করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম। বুধবার দুপুর দেড়টার দিকে বাংলাবান্ধা বিওপি ক্যাম্পের সামনে ফাকা জায়গায় সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ দল মর্টারশেলটি ধ্বংস করে।

বাংলাবান্ধা বিওপি কমান্ডার শফিকুল ইসলাম জানান, গত ২২ ডিসেম্বর বাংলাবান্ধা স্থলবন্দরের জয় ট্রেডার্স এর একটি পাথরের সাইটে মর্টার শেলটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পরে স্থানীয় এক শিশু সেটি নিয়ে খেলার সময় স্থানীয়দের খবরের প্রেক্ষিতে সেখান থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

বুধবার বিজিবি ও পুলিশের সহযোগিতায় সিক্স ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের টিমের ডিসপোজাল টিমের কমান্ডার ক্যাপ্টেন আছিব ও  এ্যামিনেশন ব্যাটালিন অফিসার ক্যাপ্টেন ফাত্তাহ’র নেতৃত্বে ১৪ সদস্য বিশিষ্ট বোম ডিসপোজাল টিম দুপুর ১টা ৩৫ মিনিটে সফলভাবে মর্টারশেলটি ধ্বংস করে।কমান্ডার ক্যাপ্টেন আছিব জানান, মর্টারশেলটি ৫১ মিলিমিটার প্যাকেট বোম (ইড়সন গখ ২” ঐঊ শনাক্ত করে।  উক্ত মর্টারশেলটি মরিচা পড়ার কারণে এটার তৈরির বিষয়ে কোন তথ্য জানা যায়নি। ধারণা করা হচ্ছে মর্টার শেলটি মুক্তিযুদ্ধের সময়কার।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com