1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

বাউফলে ডিবির জালে তরুণ মাদক কারবারি, উদ্ধার ৩০ পিস ইয়াবা

:মোঃ জাকারিয়া হোসেন।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে
মাদকের ভয়াল ছোবলে যখন ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে দেশের তরুণ সমাজ, ঠিক তখনই পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের তৎপরতায় বাউফলে আটক হয়েছে এক তরুণ মাদক কারবারি। অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩০ পিস ইয়াবা।
শনিবার (৯ মে) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বাউফল উপজেলার আদাবাড়ি ইউনিয়নের কাশিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সজিব হাওলাদার (২০) নামের ওই যুবককে আটক করে ডিবি পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল সজিবের বিরুদ্ধে। স্থানীয়দের দেয়া তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। পরে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয় সচেতন মহলের দাবি, মাদক এখন গ্রামাঞ্চলেও ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে কিছু বিপথগামী তরুণ সহজে অর্থ উপার্জনের আশায় জড়িয়ে পড়ছে মাদক ব্যবসায়। এতে একদিকে যেমন পরিবার ধ্বংস হচ্ছে, অন্যদিকে সমাজেও বাড়ছে অপরাধপ্রবণতা।
ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেয়া হবে না।”
আটককৃত সজিব হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, ডিবি পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে অনেকটাই রক্ষা করা সম্ভব হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com