1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা

বাগেরহাটের রামপালে খাল দখলমুক্ত অভিযান নলিয়া খাল পুনরুদ্ধার

শেখ মাসুম বিল্লাহ
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে
বাগেরহাটের রামপাল উপজেলার সদর ইউনিয়নের ঝনঝনানিয়া গ্রামের সাবুতলা এলাকার নলিয়া খাল অবৈধ দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে খালের ওপর গড়ে তোলা অবৈধ বাধ ও নেট পাটা উচ্ছেদ করে নলিয়া খাল পুনরুদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা খালটি মুক্ত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
অভিযান চলাকালে রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত পাল, নায়েব সিরাজুল ইসলাম, সার্ভেয়ার রিয়াজুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণভাবে এ উচ্ছেদ অভিযান সম্পন্ন হয়।
রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী বলেন, জনস্বার্থ রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণের লক্ষ্যে খাল ও জলাধার দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com