বরগুনার বামনা উপজেলায় প্রান্তিক ও সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে সমাজসেবা অফিসের উদ্যোগে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
১৩ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১ টায় বামনা উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আয়োজিত এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীপ হুইপ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং বরগুনা-২ আসনের জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি (এমপি)।
বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসা:নিকহাত আরার সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ও বিশেষ আলোচনা পেশ করেন বামনা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিব।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ মধ্যে উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল কুরাইশী বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বুকাবুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক সোয়েব, বামনা সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ রহমান মল্লিক এবং বামনা উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির জমাদ্দার। এছাড়াও বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ।
প্রধান অতিথির উদ্বোধনী বক্তব্যে মাননীয় চীপ হুইপ ও সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি (এমপি) বলেন, “বর্তমান সরকারের এই ফ্যামিলি কার্ড উদ্যোগটি অত্যন্ত সুদূরপ্রসারী এবং একটি জনকল্যাণমুখী সময়োপযোগী পাইলট প্রকল্প। সাধারণ মানুষের দোড়গোড়ায় সরকারি নানা সুবিধা ও সামাজিক নিরাপত্তার সুফল পৌঁছে দিতে এই প্রকল্পের ভূমিকা অপরিসীম। এই পাইলট প্রকল্পটির সফল বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আন্তরিক সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
তিনি তাঁর বক্তব্যে সরকারের চলমান ও ভবিষ্যৎ উন্নয়নমূলক নানা পরিকল্পনা ও কর্মকাণ্ডের কথা তুলে ধরে। আলহাজ্ব নুরুল ইসলাম মনি এমপি আরও বলেন, দেশের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা জোরদারকরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সরকার অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। এ অঞ্চলের মানুষের সার্বিক জীবনের মান উন্নয়নে তিনি সবসময় পাশে থাকবেন বলেও পুনর্ব্যক্ত করেন। পরবর্তীতে উপস্থিত অতিথিবৃন্দ এবং স্থানীয়দের সার্বিক সহযোগিতায় ফ্যামিলি কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।




