1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ড: সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি জোরদার

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে
যশোর শহরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন নিহত হওয়ার ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হত্যাকাণ্ডে জড়িত আসামিরা যেন পালিয়ে ভারতে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্তজুড়ে টহল ও তল্লাশি কার্যক্রম বাড়িয়েছে।
বিজিবি সূত্র জানায়, শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকায় নয়ন কাউন্সিলরের অফিসের সামনে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই যশোর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
এই হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামিরা যাতে কোনোভাবেই বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য যশোর সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করা হয়েছে। একই সঙ্গে সীমান্তজুড়ে ব্যাপক তল্লাশি, গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
বিজিবি জানায়, যেসব সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সীমান্তের প্রতিটি পয়েন্টে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান,
“বিএনপি নেতা মোঃ আলমগীর হোসেন হত্যাকাণ্ডে জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।”
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় যশোর শহরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com