1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

বিগত ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতায় দেশ অনেকটা পিছিয়ে আছে: স্বাস্থ্যমন্ত্রী

Desk report
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকার সরকারি কোষাগাড়ে কোনো টাকা রেখে যায়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিচক্ষণতায় ও তার নির্দেশনায় এ সরকার হাম-রুবেলা ঠিকাদান শুরু করেছেন।

সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিন্দা এলাকা লিটন এনজেলস্ সেমিনারীতে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু ওষুধ দিয়ে মানুষকে ভালো করা যাবে না। আমাদের নিজেদের সচেতন হতে হবে এবং সবচাইতে বেশি কার্যকরী ওষুধ মায়ের দুধ। মায়ের দুধ পান করলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। এসময় তিনি আগামী বাজেটে ৫০ শয্যা বিশিষ্ট রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নিত করার ঘোষণা দেন।

অতীত সরকারগুলোর ব্যর্থতায় সারাদেশে হাম নিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, আগের অগণতান্ত্রিক ও অনির্বাচিত সরকার এই টিকা কর্মসূচি পরিচালনায় ব্যর্থ হয়েছে। সর্বশেষ ২০২০ সালে হাম-রুবেলার টিকা দেয়া হয়েছে। তাই এই প্রাদুর্ভাব।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের ব্যর্থতার কারণে হামের প্রাদুর্ভাব বেড়েছে। সাম্প্রতিক এই প্রাদুর্ভাবের সময়ও দেশ প্রস্তুত ছিল না। আমাদের টিকার মজুত ছিল না। বর্তমানে ইউনিসেফ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় এই টিকাদান কর্মসূচি সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে মায়েরা নিয়মিত নানা কারণে বাচ্চাদের বুকের দুধ খাওয়ান না। এ কারণেই শিশুরা হামসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে। এতে করে বাচ্চাদের শরীরে পুষ্টির জন্য আলাদা করে ভিটামিন-এ ক্যাপসুল দিতে হচ্ছে। ওষুধ দিয়ে শিশুদের সুস্থ করা সম্ভব না। মায়েদেরও এ বিষয়ে সতর্ক থাকতে হবে বলে পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সসদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব কমিশন মেগান বলডিন, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটিভ এম্মানিউলি এবরিউক্স, বিশ্ব স্বাস্থ সংস্থার বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটিভ ডা. রাজেশ নরওয়েলসহ স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা।

নারায়ণগঞ্জ জেলায় এবার ৭টি স্থায়ী কেন্দ্রে ও অস্থায়ী ১ হাজার ৫৬ টি কেন্দ্রে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ পুরো জেলায় ৩ লাখ ৩৭ হাজার ৪৩৫ জন শিশুকে এ টিকা দেওয়া হবে। সিটি কর্পোরেশন ছাড়া পুরো জেলা জুড়ে ২ লাখ ৫৯ হাজার ৪৩৫ জন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com