1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

বিয়ের নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়া ভুয়া সৈনিক আটক

Md Amdadul
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে
সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে একে একে ৩টি বিয়ে করেছেন শ্রী সাগর (২৫)। জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার। তবে শেষ রক্ষা হয়নি।
এক লাখ টাকা নিতে এসে শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়ার নন্দীগ্রামে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন তিনি। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আটক শ্রী সাগর নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাদরন্ড গ্রামের মৃত জোগেন্দ্র নাথের ছেলে। তিনি সেনাবাহিনীর সৈনিক পরিচয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিবারের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ফাল্গুন মাসে নন্দীগ্রাম পৌর এলাকার কলেজপাড়ার এক ব্যক্তির মেয়েকে বিয়ে করেন সাগর। নিজেকে বগুড়ার মাঝিরা ক্যান্টনমেন্টে কর্মরত সদস্য দাবি করে ওই পরিবার থেকে নগদ সাড়ে আট লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেন তিনি। সম্প্রতি রাজশাহীতে জায়গা কেনার কথা বলে শ্বশুরবাড়ির কাছে আরও এক লাখ টাকা দাবি করেন। এতে পরিবারের সন্দেহ তৈরি হয়। এর মধ্যেই নওগাঁ থেকে এক নারী এসে নিজেকে সাগরের স্ত্রী হিসেবে দাবি করলে তার জালিয়াতি ফাঁস হয়ে যায়।
এরপর সাগরকে জিজ্ঞাসাবাদের জন্য কৌশলে টাকা দেওয়ার কথা বলে বাড়িতে ডাকে মেয়ের পরিবার। তিনি সেখানে আসতেই স্থানীয় লোকজন তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়।
সাগরের স্বীকারোক্তি অনুযায়ী, রাজশাহী, নওগাঁ ও নন্দীগ্রামসহ বিভিন্ন এলাকায় তার ৩ জন স্ত্রী রয়েছে। এর মধ্যে নন্দীগ্রামের স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকায় তিনি গ্রামের বাড়িতে ঘর তুলেছেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শ্রী সাগর নামের ওই যুবক বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। তার কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র ও পোশাক উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী পরিবার মামলা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com