1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

বিশ্বনাথে বোরো ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা

মোহাম্মদ হাবিবুর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

বিশ্বনাথ উপজেলায় বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।বোরো ধান কেটে ঘরে তুলতে কৃষকরা রাত দিন এক করে কাজ করে যাচ্ছেন।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে চলছে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ। কাঁচা-পাকা সোনালি ধানে ভরে উঠেছে উপজেলার বিস্তীর্ণ হাওর ও মাঠ।উপজেলার চাউলধনী হাওরসহ বেলার হাওর, মাদাইর হাওর, করইশাইল, তেরাছাপা ও অন্যান্য এলাকায় কম্বাইন হারভেস্টার ও শ্রমিকদের মাধ্যমে ধান কাটার কাজ চলছে।মাড়াই শেষে ধান শুকানো ও খড় সংরক্ষণেও ব্যস্ত কৃষক পরিবারগুলো।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ৩০০ হেক্টর, তবে আবাদ হয়েছে ৭ হাজার ৩০৪ হেক্টর জমিতে। ইতোমধ্যে প্রায় ৪১ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। কৃষকরা জানান, এবার ফলন ভালো হলেও উৎপাদন খরচ ও ধানের ন্যায্যমূল্য নিয়ে তারা কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন। অনেকেই বলেন, বিঘা প্রতি ১৮–২০ মন পর্যন্ত ফলন পাচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা বিল্লাল হোসাইন বলেন, এবার ধানের ফলন সন্তোষজনক। কম্বাইন হারভেস্টার ব্যবহারের কারণে দ্রুত ধান কাটা সম্ভব হচ্ছে এবং কৃষকরাও উপকৃত হচ্ছেন।
অন্যদিকে কৃষি উদ্যোক্তারা বাজারে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, উৎপাদন খরচ বাড়লেও ধানের দাম সেই অনুপাতে না বাড়ায় কৃষকেরা চাপের মধ্যে রয়েছেন।সার্বিকভাবে ভালো ফলনের কারণে কৃষকদের মাঝে স্বস্তি থাকলেও বাজারমূল্য নিয়ে উদ্বেগ এখনো রয়ে গেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com