1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় লস্কর ফিলিং স্টেশনে অনিয়ম ও হামলার অভিযোগ, তদন্তের দাবি কলাপাড়া হাসপাতালে বিদ্যুৎ না থাকলে মোমবাতি রোগীদের একমাত্র ভরসা বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী, শিগগিরই দায়িত্ব গ্রহণ নেত্রকোনায় ৯৪০ পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলেদের বড়শিতে ধরা পড়ল কুমির মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে গণপিটুনি মসজিদের ইমামের কাছে যুবদলের দুই নেতার লাখ টাকা চাঁদা দাবি আওয়ামী ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে: তারেক রহমান সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে পবিপ্রবিতে র‌্যালি ও আলোচনা সভা

মোঃ সজিব সরদার
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৩৫০ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “শিক্ষকদের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” প্রতিপাদ্যে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় (পবিপ্রি’র) প্রশাসনিক ভবনের সামনে থেকে এক র‌্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কৃষি কনফারেন্স কক্ষে সর্বস্তরের শিক্ষকদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এলএলএ অনুষদের ডিন প্রফেসর মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে এবং কৃষিতত্ত বিভাগের প্রফেসর ড. মোঃ আবু ইউসুফের সঞ্চালনায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, উদ্যানতত্ত বিভাগের প্রফেসর ড. মাহবুব রাব্বানী।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী সরকারের সৃষ্ট জঞ্জাল ১৫ দিনে নিরসন করা সম্ভব নয়। এ জঞ্জাল নিরসনের জন্য শিক্ষকদের শৃঙ্খল ও আত্মমর্যাদা সম্পন্ন হতে হবে, সময়ানুবর্তিতা মেনে চলতে হবে, মিতব্যয়ী হতে হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গড়ে তোলার লক্ষ্যে শিক্ষকদের ভালো শিক্ষক, গবেষক এবং অবিভাবকের ভূমিকা পালন করতে হবে। ক্লাস ও গবেষণার বাইরেও শিক্ষকদের আরও অনেকগুলো কাজ রয়েছে সেগুলো যথাযথভাবে পালন করতে হবে। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, নিজেদের প্রয়োজনে শিক্ষার্থীদের নিয়ে গ্রুপিং করা যাবে না এবং সকলকে ছাত্রবান্ধব হতে হবে। এছাড়া তিনি শিক্ষার্থীদের কল্যাণে অটো ভ্যাকেশন সিস্টেম বন্ধ করার বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ মহসীন হোসেন খান, প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রফেসর ড. মোঃ মামুন-উর-রশিদ, প্রফেসর আবুল বাশার খান, প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার এবং প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com