1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অপপ্রচার ও গুজব ছড়ানোর শীর্ষে রয়েছে জামায়াত-শিবির: নাছির উদ্দীন নাছির নদী পথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন ধামইরহাটে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মান্দায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার পাকা সড়কের নির্মাণকাজ উদ্বোধন মহিপুরে দেড় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

বৃষ্টির পানিতে ভেঙে গেছে শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক, এক মাসেও সংস্কার হয়নি

নূর মোহাম্মদ 
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়াদী ইউনিয়নের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কটি বৃষ্টির পানিতে ভেঙে যাওয়ার এক মাস পেরিয়ে গেলেও এখনো সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টিতে প্রায় এক মাস আগে সড়কের একটি বড় অংশ ভেঙে যায়। এরপর থেকে ওই পথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিশেষ করে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই কাদা ও পানিতে রাস্তাটি আরও বিপজ্জনক হয়ে ওঠে।

এলাকাবাসীর অভিযোগ, সড়কটি গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি।

একাধিক স্থানীয় বাসিন্দা জানান, “বিদ্যালয়ের সামনে রাস্তার এমন বেহাল অবস্থা হওয়ায় প্রতিদিন শিশু শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত ভাঙা অংশ মেরামত করা হোক।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com