1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত টাংগাইলের নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন শাহ্ ফতেহ আলী যাত্রীবাহী কোচ থেকে মাদক কারবারী মনির ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বগুড়ায় গ্রেফতার নবীনগরে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ রামপালে সংসার খরচ যোগাতে মাথার চুল বিক্রি করলেন এক নারী আবারও দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে একটি মহল, এটা অত্যন্ত দুঃখজনক: মির্জা ফখরুল রাজশাহী কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ দেড় যুগে ৩৯ বার ক্লাব বদল, ‘যাযাবর’ জেফ থমাস এখন ডাগআউটে এবার মশা দমনে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল, স্ত্রী মশা দমনে ছাড়বে ৬ লাখ পুরুষ মশা ৯৬ বিদ্যালয়ের ইন্টারনেটের ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, সমঝোতা বৈঠকে শিক্ষা কর্মকর্তারা

বোচাগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

লিখন বনিক শুভ
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৯৩৮ বার পড়া হয়েছে
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা ও দোকান ভাঙচুর এর অভিযোগে রবিবার (১৪ জানুয়ারী) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেছে দিনাজপুর জেলার সেতাবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের এলাকাবাসীরা। গত শনিবার (১৩ জানুয়ারী) আনুমানিক সন্ধা ৬টা ৩০ মিনিটে  সেতাবগঞ্জ বাজার মুড়িহাটির মোড়ে এম.এস.ইলেকট্রনিকস এর মালিক মোঃ গোলাম মোস্তফা লিটন এর উপর হামলা ও দোকান ভাঙচুর করে সন্ত্রাসীরা। এ ঘটনায় রবিবার বোচাগঞ্জ থানায় একটি মামলা দ্বায়ের করা হয়েছে, যার মামলা নং- ২/২, তারিখঃ ১৪/০১/২০২৪ ইং।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (১৩ জানুয়ারী) আনুমানিক সন্ধা ৬টা ৩০ মিনিটে  সেতাবগঞ্জ বাজার মুড়িহাটির মোড়ে এম.এস.ইলেকট্রনিকস দোকানে ঢুকে দোকানটির মালিক মোঃ গোলাম মোস্তফা লিটনের কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবী করে পৌরসভার ধনতলা এলাকার বাসিন্দা মোঃ জনি (৩২), মোঃ সবুজ (৩৪), মোঃ হাবিবুর রহমান হাবিব (২৯) মোঃ অভি (২২), মোঃ সোহেল রানা ওরফে জিপু (৩২), মোঃ বিপুল (২৮),  সিনেমা হল রোড এলাকার বাসিন্দা মোঃ জুয়েল (৩৫) ও রেল কলনী ষ্টেশন পাড়ার বাসিন্দা মোঃ রনি (২৫) সহ অজ্ঞাতনামা ২০/২৫ জন সন্ত্রাসী। টাকা দিতে অস্বীকার করলে তারা দেশীয় অস্ত্র দিয়ে মোঃ গোলাম মোস্তফা লিটনকে গুরুতর যখম করে। এ সময় দোকানের ম্যানেজার মোঃ শাহাদাতকে এলোপাথাড়ি মারধর করে দোকানের ক্যাশ হতে দেড় লক্ষ টাকা অসৎ উদ্দেশ্যে চুরি করে ও দোকান ভাঙচুর করে উক্ত সন্ত্রসীরা। পরবর্তীতে একই দিনে আনুমানিক সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মোঃ গোলাম মোস্তফা লিটনের বাড়িতেও হামলা চালায় তারা।
এ বিষয়ে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক রাসেল জানান, আসামীরা এখনো পলাতক, তাদের গ্রেফতার করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com