1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা মাহেন্দ্রে বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৫

মো : অপি মুন্সী
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি মাহেন্দ্র গাড়িকে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই মাহেন্দ্র গাড়ির যাত্রী ছিলেন। তাদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের ডাইয়ারচর গ্রামের ইব্রাহিম সরদার (৬৫) ও তার ছেলে মনির সরদার (৪০) এবং একই ইউনিয়নের খাড়াকান্দি গ্রামের তারা মিয়া শেখ (৫৫), পিতা: বাদশা শেখ।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বরিশাল থেকে ঢাকাগামী ‘মিজান পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি তিনচাকার মাহেন্দ্র গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রতে থাকা চার যাত্রী মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
ওসি আরও বলেন, আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নেয় ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানান, মাহেন্দ্রটি বাসস্ট্যান্ড এলাকায় থেমে ছিল, কিন্তু দ্রুতগতির বাসটি গতি নিয়ন্ত্রণে না এনে সজোরে ধাক্কা দেয়।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com