1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

‎ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

‎সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল): ‎
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

‎বরিশালের গৌরনদী উপজেলায় অস্থায়ী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে এ ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে চোখের বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করা হয়।

‎সোমবার (২০ এপ্রিল) দিনব্যাপী এ ক্যাম্পে রোগী দেখা ও চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পটি অনুষ্ঠিত হয় গৌরনদী উপজেলার টরকি এলাকার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আশিয়া চ্যারিটেবল ক্লিনিকে।

‎ক্যাম্পের উদ্বোধন করেন কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সোলায়মান তুহিন, ফাউন্ডেশনের কেয়ারটেকার মো. মোফাজ্জল হোসেন, ইস্পাহানি চক্ষু হাসপাতালের আই ক্যাম্প সমন্বয়ক মো. মিজানুর রহমান, মো. সেলিম হাওলাদার, শাওন আহমেদসহ আরও অনেকে।

‎আয়োজক সূত্রে জানা গেছে, ক্যাম্পে বিনামূল্যে চোখের ছানি অপারেশন, বিদেশি লেন্স সংযোজনসহ প্রয়োজনীয় ওষুধ, কালো চশমা, থাকা-খাওয়া ও আসা-যাওয়ার ব্যবস্থাও নিশ্চিত করা হয়। প্রতি তিন মাস পরপর এ ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করা হয়, যা স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে।

‎এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, যারা দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন, বিশেষ করে ছানি রোগীরা, তারা এ সুযোগ গ্রহণ করে বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারবেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com