1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

ভোলা বিএনপি নেতা মুছা কালিমুল্লাহ গ্রেফতার

জহিরুল ইসলাম লিটন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৯ বার পড়া হয়েছে
ভোলায় পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুছা কালিমুল্লাহকে গ্রেফতার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সদর রোড বরিশাল দালান এর পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলার তদন্ত কর্মকর্তা ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিরাজ হোসেন জানান, নভেম্বর মাসে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল গ্রেফতার হওয়া মুছা কালিমুল্লাহসহ বেশ কয়েকজন বিএনপি নেতাকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারও করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মুছা কালিমুল্লাহকেও গ্রেফতার করা। তিনিও সেই মামলার আসামি। এ মামলার অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
বিস্ফোরকের এই ঘটনাটি কোথায় ঘটেছে সাংবাদিকের এমন এক প্রশ্নের জবাবে এসআই মিরাজ হোসেন বলেন, বিস্ফোরক এর ঘটনা কোথায় ঘটেছে, তা আমি নিশ্চিত করে বলতে পারছি না। তবে তিনি ওই মামলার আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল মাতাব্বরের দাবি, ভোলায় বিএনপির কোনো নেতাকর্মী বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কোনো কাজ করেননি। পুলিশ সরকারকে খুশি করতে মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠাচ্ছে। মুছা কালিমুল্লাহ নির্দোষ। পুলিশ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে ধরে নিয়ে গেছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া সাংবাদিকদের বিএনপি নেতা গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। ওসি মো. মনির হোসেন মিয়া আরও জানান, পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় বিএনপি নেতা মুছা কালিমুল্লাহকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com