কামরুল আহসানসোহাগ, পিরোজপুর
পিরোজপুরের ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১ লক্ষ টাকা সহ রুবেল বেপারী(২৯) ও এমাদুল দফাদার (২৭) নামের ০২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার(৭ ই নভেম্বর) রাতে মঠবাড়িয়ার ধানী সাফা ইউনিয়নের সাফা বাজারের মেসার্স উর্মি এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল বেপারী সাফা গ্রামের মোজাম্মেল বেপারীর পুত্র ও এমাদুল দফাদার দেবীপুর গ্রামের মৃত আমির হোসেনের পুত্র।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়,জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা এর নির্দেশে গোপন সংবাদের ভিওিতে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে ডিবির অফিসার ইনচার্জ হোসেন আল- মাহবুবের নেতৃত্বে এসআই মোস্তফা শওকাত জামান ও এসআই পলাশ বিশ্বাস ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করে শনিবার রাতে মঠবাড়িয়ার ধানী সাফা ইউনিয়নের সাফা বাজারের মেসাস উর্মি এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে ২ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১ লক্ষ টাকা সহ হাতেনাতে উক্ত ০২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৮ লক্ষ ৬ হাজার টাকা ও নগদ ১ লক্ষ টাকা সহ মোট বাজার মূল্য ৯ লক্ষ ৬ হাজার টাকা বলে জানা গেছে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হোসেন আল মাহবুব বলেন, গ্রেফতারকৃত ০২ মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় মামলা প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্য সহ যে কোন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।




