নওগাঁর ধামইরহাট   সীমান্তে – ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার  

নওগাঁর ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন  ৬৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে বিজিবি জানায়। 
গত  রাত ১টার দিকে উপজেলার চৌধুরীপাড়া এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। 
আজ  ৮ নভেম্বর,রবিবার  সকালে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে জানান, কালুপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. গোলাম আজমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭১/৩-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন বিজিবির একটি দল।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।ভবিষ্যতে আরো জোরদার অভিযান চালানো হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি।
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

মধ্যপ্রাচ্যে পারমাণবিক সংঘাতের কালো মেঘ ঘনীভূত পরমাণু মহড়া ও ইরানের মহাপ্রস্তুতিতে মহাযুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব

 মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এখন ইতিহাসের অন্যতম বিপজ্জনক, সংবেদনশীল ও আশঙ্কাজনক মোড়ে

Scroll to Top