কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকাশ ও রকেট এজেন্ট ব্যবসায়ী নুর মোহাম্মদকে (৩৯) গভীর রাতে বাড়ী ফেরার পথে নির্জন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই হওয়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব ফজলে রাব্বি (পিপিএম) মহোদয়ের নির্দেশে জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পরিচালিত এই অভিযানে অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করা হয়। ০৭ নভেম্বর, শনিবার দিবাগত মধ্যরাতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা হলেন কামাত আঙ্গারিয়া গ্রামের মোঃ শরিফুল আলম সোহাগ(৩৫), পিতাঃ মৃত শহিদুল আলম, ও নলেয়া গ্রামের সোহেল রানা স্বপন (৩৬), পিতাঃ মৃত রুহুল রব্বানী। পুলিশ জানায়, ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলা তদন্তের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত ০১টি মোবাইল উদ্ধার করা হয়।
গত ১৯ অক্টোবর রাতে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দক্ষিণ দেওয়ানের খামার গ্রামে গভীর রাতে বাড়ি ফেরার পথে নির্জন স্থানে অজ্ঞাতনামা কয়েকজন জন ছিনতাইকারীর হামলার শিকার হয়ে গুরুতর আহত হন বিকাশ/রকেট এজেন্ট নুর মোহাম্মদ। দোকানের কার্যক্রম শেষ করে গভীর রাতে বাড়ি ফিরছিলেন নুর মোহাম্মদ। বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাকে খোঁজাখুঁজি করতে গিয়ে বাড়ির সামনের সড়কে রক্তাক্ত ও অর্ধমৃত অবস্থায় পেয়ে স্থানীয় ভুরুঙ্গামারী ৫০ সজ্জা বিশিষ্ট হাসপাতাল এর জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। রোগী আসংখ্য জনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এখনো রোগী ভালো ভাবে কথা বলতে পারে না




