ডিমলায় জাতীয় সমবায় দিবস পালন সফিউল ইসলাম নয়ন

 ‘করবো সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডিমলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। 

রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সকালে উপজেলা চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান এর সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিমলা উপজেলা শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান গোলাম রব্বানী প্রধান। 
এছাড়াও উপস্থিত ছিলেন- ডিমলা থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, কৃষি কর্মকর্তা- মীর হাসান আল বান্না, উপজেলা জামায়াতে ইসলামীর মাওলানা মজিবুর রহমান, সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আবু তালেব, শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ট্রেজারার অধ্যাপক সেলিম জাহাঙ্গীর, আপন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: ব্যবস্থাপনা পরিচালক- শফিকুল ইসলাম স্বপন (বিএসসি) সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সমবায় সমিতির সভাপতি/সম্পাদক ও সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবকরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগাতে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে।
তারা আরও বলেন, বেকারত্ব দূরীকরণ ও একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতিদের মাঝে পুরষ্কার হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। 
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

মধ্যপ্রাচ্যে পারমাণবিক সংঘাতের কালো মেঘ ঘনীভূত পরমাণু মহড়া ও ইরানের মহাপ্রস্তুতিতে মহাযুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব

 মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এখন ইতিহাসের অন্যতম বিপজ্জনক, সংবেদনশীল ও আশঙ্কাজনক মোড়ে

Scroll to Top