মঠবাড়িয়ায় ২০১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০১৫ পিচ ইয়াবাসহ মোঃ রুবেল বেপারী ও এমাদুল দফাদার নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ৷ শনিবার রাতে সাফা বাজারের মেসার্স ঊর্মী এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয় ৷ এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির এক লাখ টাকা উদ্ধার করা হয়৷ আটককৃত রুবেল বেপারী সাফা গ্রামের মোজাম্মেল বেপারীর ছেলে ও এমাদুল দফাদার দেবীপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে৷




