1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বিচারাধীন জমির ৫২ গাছ কেটে নেওয়ার অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে নৈতিকতা ও সামাজিক সচেতনতায় ইমামদের ভূমিকা জোরদারের আহ্বান উল্লাপাড়ায় নদীতে গোসল করতে বৃদ্ধা নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির্জা ফখরুল ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ সদরের প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন রাজশাহী নগর উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানএর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অল্পের জন্য বাঁচলেন ইসরাইলি মেজর জেনারেল পীরগঞ্জ উপজেলা প্রধান মন্ত্রীর বিশেষ শিক্ষা বৃত্তি চেক হস্তান্তর বিতর্ক পেরিয়ে আরও শক্তিশালী রুমিন ফারহানা বগুড়ায় ইসলামী ব্যাংকে কলম বিরতি পালন

মনপুরায় মানসিক স্বাস্থ্য ক্যাম্প।

মহিব্বুল্যাহ ইলিয়াছ
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মানসিক স্বাস্থ্য চাহিদা পূরণে ভোলার মনপুরায় বিনামূল্যে “মানসিক স্বাস্থ্য ক্যাম্প” পরিচালনা করা হয়েছে। বিএপি’র (বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস) উদ্যোগে দেশব্যাপী আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে এই ক্যাম্পের আয়োজন করা হয়। ঢাকা থেকে আগত ১২ জন বিশেষজ্ঞ ডাক্তার এই স্বাস্থ্য দেবা দেন। রোববার (১৬ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় উপজেলার হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এই ক্যাম্প শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত চিকিৎসা দেয়া হয়। এসময় মনপুরার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত রোগীর পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরাও চিকিৎসা সেবা গ্রহন করেন। চিকিৎসা নিতে আসা রোগীদের মাঝে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ দেয়া হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ কবির সোহেলের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসা ক্যাম্পে ঢাকা থেকে ডাক্তাররা হলেন অধ্যাপক ডাঃ আব্দুল ওয়াহাব মিনার, ডাঃ রয়েল, ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন রিয়াদ, ডাঃ মোঃ তৈয়বুর রহমান, ডাঃ মোঃ আরিফুজ্জামান, ডাঃ শাহাদাত হোসাইন, ডাঃ আইয়াজ ইব্রাহিম, ডাঃ শহীদুল্লাহ কাজী, ডাঃ মোহাম্মদ আজম ইকবাল, ডাঃ তানভীর হাসান, ডাঃ মুনিম রেজা, ডাঃ মোঃ শহিদুল ইসলাম।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com